শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

সুন্দরবনে ডাকাত দলের আস্তানা থেকে ৪ জেলে উদ্ধার

খবরটিভি ডেস্কঃ

প্রকাশিত: শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ডএসময় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়

শুক্রবার(৩ অক্টোবর) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনী শিবসা নদী সংলগ্ন আড়বাউনি খাল এলাকায় কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছেএ তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টায় কোস্টগার্ড ওই এলাকায় অভিযান চালায়অভিযান চলাকালে কোস্টগার্ডের দল ডাকাতদের আত্মসমর্পণ আহ্বানের উদ্দেশ্যে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েপরবর্তীতে ডাকাতরা বোট ও জিম্মিদের রেখে বনের ভেতর পালিয়ে যায়কোস্টগার্ড ডাকাতদের বোট তল্লাশি করে ১টি একনালা বন্দুক, ২টি এয়ারগান ও ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করেএসময় ডাকাতদের হাতে জিম্মি থাকা ৪ জন জেলেকে উদ্ধার করা হয়

তিনি আরও জানান, উদ্ধার হওয়া জেলেদের জিজ্ঞাসাবাদে জানা যায়, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের ১০ দিন ধরে জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করছিলউদ্ধারকৃত জেলে ও জব্দকৃত অস্ত্র-গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন


Share with friend