শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

মুগদায় মাদকবিরোধী অভিযানে হামলার অভিযোগে গ্রেপ্তার ১০

খবরটিভি ডেস্কঃ

প্রকাশিত: শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

রাজধানীর মুগদায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন নারীসহ মোট দশজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)হামলার ঘটনায় আহত উপপরিদর্শক মো. রাসেল মিয়া (৩২) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন

গতকাল রাতে হামলার পর থেকে আজ বৃহস্পতিবার (০২ অক্টোবর) দুপুর পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে এই দশজনকে গ্রেপ্তার করার তথ্য নিশ্চিত করেছেন মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুর রহমান

তিনি বলেন, ঘটনার পর একটি মামলা দায়ের করা হয়েছেগ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মুগদার একটি বস্তি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মুগদা থানা পুলিশঅভিযানের সময় এসআই রাসেল একজন মাদক ব্যবসায়ীকে আটক করলে আরেকজন মাদক ব্যবসায়ী তার মাথায় লাঠি দিয়ে আঘাত করেএতে তিনি গুরুতর আহত হন


Share with friend