প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
ভাড়া বাবদ ৪০ হাজার টাকা সহ প্রায় ৮৪ হাজার টাকার ক্ষতি, থানায় অভিযোগ, রাজধানীর কদমতলী এলাকায় একটি আবাসিক ভবনে দায়িত্বরত এক কেয়ারটেকারের বিরুদ্ধে টাকা ও মালামাল চুরি করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রতিষ্ঠান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে জানা যায়, মোঃ আবুল কাসেম, পিতাঃ মৃত দাউদ, গ্রামঃ থানাপাড়া মেহেরপুর, পোস্টঃ মেহেরপুর, থানাঃ মেহেরপুর, জেলাঃ মেহেরপুর, ওই ব্যক্তি গত ৩ এপ্রিল একটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান ‘ভিআইপি ফোর্স লিমিটেড’-এর মাধ্যমে কদমতলীর ১৮৭৫ রসুলবাগ এলাকার একটি ভবনে কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ মহসিন উদ্দিন জানান, গত ২১ এপ্রিল দায়িত্বে থাকা অবস্থায় অভিযুক্ত কেয়ারটেকার ভবনের তিনটি ফ্ল্যাটের ভাড়া বাবদ প্রায় ৪০ হাজার টাকা সংগ্রহ করেন। পরবর্তীতে তিনি পানির মোটর, দুটি গ্যাস সিলিন্ডার, ১০টি চেয়ার, দুটি ফ্যান ও চারটি তালাসহ বিভিন্ন মালামাল নিয়ে সেখান থেকে পালিয়ে যান। এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪৪ হাজার টাকা।
তিনি আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চুরির বিষয় স্বীকার করেছে। এতে মোট প্রায় ৮৪ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
এ বিষয়ে কদমতলী থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন তিনি। কদমতলী থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোম্পানির চেয়ারম্যান আরো জানান এর আগেও এই কোম্পানিতে চাকরি করা অবস্থায় বাসা থেকে সুজন নামের এক সিকিউরিটি গার্ডের মোবাইল, কোম্পানির ২ সেট পোশাক, জুতা ও টাকা নিয়ে পালিয়ে চলে যায়। পরে ১বছর পর সে এসে আমার কাছে উক্ত ঘটনার জন্য মাফ চেয়ে আবার ১বার সুযোগ চায়, রেফারেন্স অনুযায়ী পরিচিত হওয়ার কারনে আমি তাকে আর একবার সুযোগ দিয়েছিলাম সে আবারও একই ক্ষতি করলো।
অনুসন্ধানে জানাযায় এই আবুল কাসেম আরো অনেক কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি নিয়ে কয়েক দিনের ভিতরে ডিউটি স্থান থেকে দামি মালামাল, মোবাইল, টাকা নিয়ে পালিয়ে চলে যাওয়ার প্রমান পাওয়া গিয়েছে এবং সে ভোল পাল্টানোর জন্য কখনো দাড়ি বড় রাখে আবার কখনো ক্লিন সেভ করে।
তার ইমেডিয়েটলি ছোট ভাই নাসিমকে একটি কোম্পানিতে ২০০০০ বিশ হাজার টাকায় বিক্রি করে পালিয়ে যায় কাসেম, নাসিম বাধ্য হয়ে চাকরি করে টাকা পরিশোধ করে দিয়ে চাকরি ছেড়ে বাড়ি চলে যায়। কাসেমের বাড়িতে খোঁজ নিয়ে জানাযায় এমন অভিযোগ নিয়ে আরো অনেক কোম্পানি তার খোঁজে বাড়িতে গেছে, তার কোন বাসস্থান না থাকার কারনে সে বাড়িতে যায়না। ভাইদের ও বোনদের জমি না দিয়ে একটি জমি বন্ধক রেখে ও একটি জমি বিক্রি করে টাকা আত্মসাৎ করেছে। থানায় সুইপারের কাজ করতো তার সাথে এক ব্যাক্তির বাড়িতে গিয়ে সেখান থেকে এক লক্ষ ষাট হাজার টাকা চুরির দায়ে তাকে মেরে পা ভেঙ্গে দিয়ে মেহেরপুর থানায় সোপর্দ করে দেয় মামলা নং জিআর-১২৫/২০২২। কাসেম তার বৃদ্ধ মাকে প্রায় মারধর করে, মাকে মারধর করে রক্তাক্ত করার কারনে আবুল কাসেমের নামে তার মা কোর্টে মামলা করেছে সে মামলা চলমান রয়েছে।