প্রকাশিত: শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬৩ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে ৯১ জন, ঢাকা বিভাগে ৩৪ জন, বরিশাল বিভাগে ৫৬ জন, চট্টগ্রাম বিভাগে ৬৪ জন ও ময়মনসিংহ বিভাগে ১৮ জন।
প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন। আর ডেঙ্গুতে মারা গেছেন ৫৭৫ জন।