শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

ফুসফুস সুস্থ রাখার প্রাকৃতিক উপায়

খবরটিভি ডেস্কঃ

প্রকাশিত: শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

চলমান বায়ুদূষণ ও বৈশ্বিক মহামারী বেড়ে যাওয়ায় দেখা দিচ্ছে বিভিন্ন রকম জটিল রোগবাতাসে ভাসমান বিভিন্ন ভাইরাস, ব্যাক্টেরিয়ার এবং ধূলিকণার আক্রমণে প্রথম আক্রান্ত হয় ফুসফুসকারণ, নাক দিয়ে অক্সিজেন নেওয়ার সময় শ্বাস-প্রশ্বাসের মধ্যে দিয়ে যাবতীয় অশুদ্ধি সরাসরি ফুসফুসে পৌঁছে যায়তার পর তা মিশে যায় রক্তের সঙ্গেসেখান থেকেই নানা সংক্রমণ, অ্যাজ়মা, সিওপিডি-র মতো যাবতীয় রোগের শুরু হয়এমনকি ফুসফুসের ক্যানসারওতবে চিকিৎসকদের মতে, সাধারণ কিছু জিনিস প্রতিদিন করতে পারলে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়

 

নিয়ম মেনে খাওয়া-দাওয়া করার পাশাপাশি কয়েকটি বিশেষ খাবার খেলে ফুসফুসের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বলে জানিয়েছেন বিজ্ঞানীরানিয়মিত কোন কোন খাবার খেয়ে ফুসফুসকে বাঁচাতে পারবেন এবং কিছু নিয়মকানুন জেনে নিন-

 

লেবু

লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিষাক্ত পদার্থ দূর করেপ্রতিদিন সকালে হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে খালি পেটে পান করুনচাইলে এতে খানিকটা মধুও যোগ করতে পারেন

 

আদা

আদার মধ্যে উপস্থিত প্রদাহ-বিরোধী উপাদান ফুসফুসের প্রদাহ কমায়এটি শ্লেষ্মা বের করে দিতে সাহায্য করে এবং শ্বাস-প্রশ্বাস ঠিক রাখেপ্রতিদিন অল্প পরিমাণে কাঁচা আদা খানমধুর সঙ্গে খেলে এর প্রভাব বাড়বে

 

হলুদ

হলুদে উপস্থিত কারকিউমিন ফুসফুসকে খুব ভালভাবে পরিষ্কার করে এবং সংক্রমণ থেকে রক্ষা করেএর অ্যান্টিঅক্সিড্যান্ট বৈশিষ্ট্য শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করেরাতে ঘুমাতে যাওয়ার আগে দুধে হলুদ মিশিয়ে খেতে পারেনএছাড়া হালকা গরম জলে হলুদ এবং লেবু মিশিয়ে একটি ডিটক্স পানীয় তৈরি করে খান

 

রসুন

রসুন শ্লেষ্মা ভেঙে দেয়, ফুসফুস পরিষ্কার করে এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করেএতে থাকা অ্যালিসিন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করেখালি পেটে এক বা দুটি কোয়া কাঁচা রসুন খানএটি মধুর সঙ্গে মিশিয়ে খেলে বেশি উপকার পাবেন

 

তুলসী

আয়ুর্বেদে তুলসীকে ফুসফুসের জন্য অমৃত বলা হয়েছেএতে উপস্থিত ইউজেনল উপাদান সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে এবং শ্বাসনালী পরিষ্কার রাখেতুলসী পাতা চিবিয়ে খেতে পারেনএছাড়াও তুলসীর চা বানিয়ে খেলেও উপকার পাবেনএছাড়াও মধুর সঙ্গে তুলসীর রস মিশিয়ে খান

 

পানি পান করা

পানি পান করলে শরীরের অর্ধেক রোগই সেরে যায়বুকে জমা সর্দি বা কফ পাতলা করতেও সাহায্য করে পানিএ ছাড়াও শরীরে বিভিন্ন অঙ্গ থেকে দূষিত পদার্থ বাইরে বের করার ক্ষেত্রে পানির ভূমিকা রয়েছে

 

ধূমপান না করা

ফুসফুস সংক্রান্ত সমস্যা বেড়ে যাওয়ার জন্য দূষণ এবং ধূলিকণার দোষ যদি হয় ৬০ শতাংশ, তা হলে ৪০ শতাংশ দায় কিন্তু ধূমপানেরএই আবহাওয়ায় ফুসফুসের জটিল রোগ সিওপিডিবেড়ে যাওয়ার জন্যও দায়ী সেই ধূমপানতবে সিগারেট থেকে শুধু প্রত্যক্ষ ধূমপায়ীরা নন, আশপাশে পরোক্ষ ধূমপায়ীরাও কিন্তু আক্রান্ত হন

 

ঘরের ভিতরের বাতাসের বিশুদ্ধ করা

বাইরে দূষণ চোখে দেখা গেলেও ঘরের মধ্যে থাকা সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিকণাও কিন্তু আমাদের ফুসফুসের ক্ষতি করতে পারেবিশেষ করে যে সব বাড়িতে পোষ্য থাকে, তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশিনিয়মিত ঘর পরিষ্কার রাখা, ভ্যাকিউম করার পাশাপাশি, এসি এবং ঘর পরিষ্কার যন্ত্র বা বাতাস পরিশোধন করার যন্ত্রগুলির দিকেও নজর দেওয়া প্রয়োজন

 

ঘরে গাছ রাখা

অন্দরসজ্জার জন্য অনেকেই বাড়িতে ছোট ছোট গাছ রাখেনঘরে গাছ রাখলে যে শুধু দেখতে ভাল লাগে, তা নয়ঘরে বিশুদ্ধ অক্সিজেনও ছড়াতে সাহায্য করেবাতাস পরিশোধন করতে পারে এমন যন্ত্র যদি না রাখতে চান, সে ক্ষেত্রে এই গাছগুলো রাখতে পারেন

Share with friend