আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর রায়েবাগে অবস্থিত ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে পক্ষকালব্যাপী ‘মেডিকেল সেবা পক্ষ ২০২৬’-এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১লা মে থেকে শুরু হওয়া এই সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সৈয়দ জয়নুল আবেদীন এমপি। তিনি আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এ কর্মসূচির শুভ সূচনা করেন।
সভাপতিত্ব করেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল হাসনাত মোহাম্মাদ মোরতাজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাক্তার মোঃ খলিল উল্লাহ। অনুষ্ঠানটি সাজানোর মুল কারিগর হিসেবে কাজ করছেন হাসপাতালের ইনচার্জ ম্যানেজার সালেহ মোঃ আবু জাফর। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালকবৃন্দ, চিকিৎসক,কর্মকর্তা, কর্মচারী
সহ অনেকে। বক্তারা শ্রমজীবী মানুষের জন্য স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের চিকিৎসা সেবা প্রাপ্তিকে আরও সহজলভ্য করবে।
আলোচনা সভা শেষে উৎসবমুখর পরিবেশে শ্রমজীবী মানুষের প্রতি সম্মান জানিয়ে শ্রমিকদের মাঝে হাসপাতালের নাম ও লোগো সম্বলিত টি-শার্ট বিতরণ করা হয়।
উল্লেখ্য, ‘মেডিকেল সেবা পক্ষ ২০২৬’ কর্মসূচির আওতায় আগামী ১৫ মে পর্যন্ত বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হবে।
সেবার আওতায় যা যা আছে:
সার্জিক্যাল ক্যাম্প (১-১৫ মে): সকল অপারেশনে ৩০% থেকে ৫০% পর্যন্ত ছাড়।
@ ফ্রি ফিজিওথেরাপী ক্যাম্প (৩ মে)
@ ফ্রি ডেন্টাল ক্যাম্প (৩ মে)
@ ফ্রি চক্ষু ক্যাম্প (৪ মে)
@ মা ও শিশু উৎসব (৫ মে): সচেতনতামূলক সেমিনার ও মতবিনিময়।
@ ফ্রি গাইনী ক্যাম্প (৬ মে ও ৮ মে)
@ ফ্রি শিশু ক্যাম্প (৮ মে)।
শ্রমিক ভাই-বোনদের জন্য থাকছে:
শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে বিশাল শ্রমিক সমাবেশ ও ফ্রি মেডিকেল ক্যাম্প!
ক্যাম্পে যা যা থাকছে:
@ ফ্রি ব্লাড সুগার টেস্ট
@ ইমার্জেন্সি মেডিকেল অফিসার ও ফ্যামিলি মেডিসিন কনসালটেন্ট ভিজিট একদম ফ্রি!