বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরা কালীগঞ্জের মৌতলা বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে মাহমুদুল হক জিল্লু সভাপতি নির্বাচিত

মেঃ সহিদুল ইসলামঃ

প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার ১২ নম্বর মৌতলা বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে মোঃ মাহমুদুল হক (জিল্লু) ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ জয়নাল হোসেন পেয়েছেন ৯৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে কাজী ফয়সাল (বিদ্যুৎ) ১৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে মোঃ হেলাল ৮৮, মোঃ আব্দুল্লাহ ৪৭ এবং মোহাম্মদ রফিকুল ১১ ভোট পেয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতায় মোঃ জাহাঙ্গীর ১৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোঃ আরাফাত পেয়েছেন ১৪৩ ভোট।

ক্যাশিয়ার পদে মোঃ খোকন ২২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোঃ সাগর পেয়েছেন ৬০ ভোট।

দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ ইব্রাহিম ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোঃ আজম পেয়েছেন ১১৮ ভোট।

নির্বাচনে ব্যবসায়ী ও বাজার সংশ্লিষ্ট ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান বাজারের ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ মৌতলা বাজারের ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতাদের স্বার্থ রক্ষা, বাজারের শৃঙ্খলা বজায় রাখা এবং বাজারের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Share with friend