প্রকাশিত: শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫
চিকিৎসা সেবায় অগ্রণি অবদান রাখায় খবরটিভি’র উপদেষ্টা ডাঃ মেরাজুল আলম কে খবরটিভি পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
খবরটিভি'র চেয়ারম্যান তাঁর একনিষ্ঠতা, মানবিক দৃষ্টিভঙ্গি ও নিরলস পরিশ্রমের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ডাঃ মেরাজুল আলম শুধু একজন চিকিৎসক নন তিনি সমাজসেবার অনন্য দৃষ্টান্ত। তাঁর অবদান আমাদের জন্য গর্বের।
উক্ত শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খবরটিভি'র চেয়ারম্যান এস এম মহসিন উদ্দিন, খবরটিভি'র স্টাফ রিপোর্টার সুইটি আক্তার, স্টাফ রিপোর্টার মোঃ সাকির হামিদ, বিভিন্ন গণমাধ্যমকর্মী ও কর্মকর্তারা। ডাঃ মেরাজুল আলম এর পেশাগত দক্ষতা, নিরলস প্রচেষ্টা এবং পরামর্শদানের মাধ্যমে খবরটিভি’র অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেন। খবরটিভি’র পক্ষ থেকে এই সম্মাননা একটি অনুপ্রেরণার বার্তা বহন করে, যা সমাজে ইতিবাচক পরিবর্তনে উৎসাহ যোগাবে। চেয়ারম্যান মহসিন উদ্দিন আরো বলেন, ডাঃ মেরাজুল আলম আমাদের প্রেরণা। তাঁর অভিজ্ঞতা ও দিকনির্দেশনা খবরটিভি পরিবারকে সবসময়ই শক্ত ভিত্তি দিয়েছে এবং ভবিষ্যতে দিবে এটা খবরটিভি পরিবারের আশা।
অনুষ্ঠানটি ছিল প্রীতি, শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় ভরা এক মুহূর্ত।