রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

সাতক্ষীরা কালিগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ইউএনও

শেখ মারুফ হোসেনঃ

প্রকাশিত: রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

কালিগঞ্জে শারদীয় দুর্গা-উৎসব পরবর্তী গণমাধ্যমকর্মীদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বচ্ছু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার কালীগঞ্জ উপজেলার সভাপতি হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক ইউনিটের সভাপতি গাজী মিজানুর রহমান, সাংবাদিক ফোরাম এর সভাপতি মিজানুর রহমান, নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি মীর জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

এসময়ে বক্তব্যে ইউএনও বলেন গণমাধ্যমকর্মীরাই ভালো মনের বলেই উপজেলা এলাকায় কাজ করতে আমাদের সুবিধা হয়। বাড়তি ঝামেলা এখানকার সাংবাদিকরা এড়িয়ে চলেন। তবে অনিয়ম আর দুর্নীতির জন্য তাদের কলম চলমান আছে। আমি ও চাই তাদের ক্ষুরধার লেখনী সমাজ তথা দেশের কল্যাণে অবদান রাখুক। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা এলাকায় কর্তব্যরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।

Share with friend