প্রকাশিত: শুক্রবার, ১৫ মে ২০২৬
১৫ মে ২০২৬, কেন্দ্রীয় খেলাঘর আসর আয়োজিত “শিশু নিরাপদ জীবন : প্রেক্ষিতে বাংলাদেশ” শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তারা বলেন, সারাদেশে হাম আক্রান্ত হয়ে ইতিমধ্যেই চার শতাধিক শিশু মৃত্যুবরণ করেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এ প্রেক্ষাপটে শিশুদের স্বাস্থ্যঝুঁকি, নিরাপত্তা, মানসিক বিকাশ, সামাজিক সুরক্ষা, প্রযুক্তির অপব্যবহার এবং পারিবারিক অসচেতনতার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় খেলাঘর আসরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিল্পী ডঃ কাজী মোজ্জম্মেল হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল কবীর, মূলপ্রবন্ধ পাঠ করেন কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রেসিডিয়াম সদস্য ডাঃ লেলিন চৌধুরী। আলোচনা অংশগ্রহণ করেন বি এন পি চেয়ারপার্সনের উপদেষ্টা প্রফেসর ডঃ সুকোমল বড়ুয়া, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, ডঃ সামিমা লুৎফর, প্রফেসর ডঃ আবু সাঈদ, শিল্পী তামান্না রহমান, প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, বীর মুক্তিযোদ্বা আলী ইদরিস, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতি নির্ধারক পরিষদের সভাপতি মোঃ জামাল হোসেন প্রমূখ।