শনিবার, ০৯ মে ২০২৬

মুগদা হাসপাতালে গাঁজাসহ মোবাইল চোর আটক, প্রশংসায় আনসার সদস্যরা

আল আমিন আবিরঃ

প্রকাশিত: শনিবার, ০৯ মে ২০২৬

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে গভীর রাতে সাহসিকতা ও সতর্কতার পরিচয় দিয়েছেন আনসার সদস্যরা। হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহলের অংশ হিসেবে শুক্রবার (৯ মে ২০২৬) রাত আনুমানিক ২টার দিকে গাঁজাসহ এক মোবাইল চোরকে আটক করা হয়। পরে তাকে  পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই হাসপাতাল এলাকায় মোবাইল চুরি ও অসামাজিক কর্মকাণ্ড নিয়ে রোগী ও স্বজনদের মধ্যে উদ্বেগ ছিল। এমন পরিস্থিতিতে আনসার সদস্যরা আরও সতর্ক অবস্থান গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এক যুবককে আটক করা হয়। পরে তার কাছে থাকা গাঁজা ও চুরিকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ অভিযানে নেতৃত্বদেন প্লাটুন কমান্ডার  (আইডি নং-৩৩৫৫২) এবং তাঁর সহযোগী প্লাটুন কমান্ডার মোঃ ইয়াসিন, ও আনসার সদস্য মোঃ জাবেদ আলী, তাদের দায়িত্বশীলতা, সাহসিকতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে জানান হাসপাতালের বিভিন্ন রোগী ও স্বজনরা। তারা বলেন, “রাতের অন্ধকারে যখন সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে, তখন আনসার সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। প্লাটুন কমান্ডার আতাউর রহমানের মতো সাহসী আনসার কর্মকর্তার কারণেই হাসপাতালের পরিবেশ অনেক বেশি নিরাপদ হয়েছে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের সময়ও আনসার সদস্যরা অত্যন্ত পেশাদারিত্বের পরিচয় দেন। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেকেই আনসার সদস্যদের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে -এর আন্তরিকতা, কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতা হাসপাতালজুড়ে প্রশংসিত হচ্ছে।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকলে হাসপাতাল এলাকায় চুরি, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে কমে আসবে এবং সাধারণ মানুষ নিরাপদ পরিবেশে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

Share with friend