প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ ২০২৬
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খবরটিভি’র উপদেষ্টা বিশিষ্ট চিকিৎসক ডাঃ মেরাজুল আলম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জীবনে আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। আত্মসংযম, ত্যাগ ও তাকওয়ার শিক্ষা আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনে ইতিবাচক পরিবর্তন আনে।
তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ শুধু ব্যক্তিগত নয়, বরং সামষ্টিক। সমাজের ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষের মাঝে ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলাই ঈদের মূল শিক্ষা। তাই ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান তিনি।
ডা. মেরাজুল আলম বলেন, পবিত্র ঈদ আমাদেরকে মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সামাজিক সম্প্রীতি জোরদার করতে অনুপ্রাণিত করে। তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই পবিত্র শিক্ষা ধারণ করে আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারবো।
তিনি দেশ ও জাতির সার্বিক উন্নতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং মহান আল্লাহ তায়ালার কাছে সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ প্রার্থনা করেন।
খবরটিভি’র উপদেষ্টা ডা. মেরাজুল আলম দেশবাসীকে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানিয়ে সবাইকে আবারও পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন— “ঈদ মোবারক।”