শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

১০ নং কুতুবা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে মোঃ তৌসিফ হোসাইন হারুন ফরাজি কে দেখতে চান কুতুবা ইউনিয়নের সর্বস্তরের জনগণ

নিজস্ব প্রতিনিধিঃ

প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

বোরহানউদ্দিন উপজেলার ১০ নং কুতুবা ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক  আলোচনা শুরু হয়েছে।


‎এরই ধারাবাহিকতায় বোরহান উদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের বিভিন্ন পেশার মানুষ, আসন্ন ইউনিয়ন  পরিষদ নির্বাচনে মোঃ  তৌসিফ হোসাইন হারুন ফরাজি কে চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।

‎স্থানীয়দের মতেঃ

‎দীর্ঘদিন ধরে তিনি ১০ নং কুতুবা ইউনিয়ন এর গরিব, অসহায় ও মেহনতী মানুষের পাশে থেকে নীরবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন সামাজিক ও উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠার  লক্ষ্যে মানবিক সহায়তা এবং শিক্ষা বিস্তারে তাঁর অবদান অনন্য। বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করবেন বলে আশ্বস্ত করেন। 

‎রাজনৈতিক জীবনে মোঃ তৌসিফ হোসাইন হারুন ফরাজি  বর্তমানে বোরহানউদ্দিন উপজেলার ১০ নং কুতুবা ইউনিয়ন এর স্বেচ্ছাসেবক দলের দুই দুই বারের সভাপতি দায়িত্ব পালন করছেন। 

‎এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এর ঢাকা মহানগর দক্ষিণ এর সাথে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

‎স্থানীয় সচেতন মহলের দাবীঃ

‎কুতুবা ইউনিয়ন এর সার্বিক উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় মোঃ তৌসিফ হোসাইন হারুন ফরাজি একজন যোগ্য, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্ব।


‎তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ১০ নং কুতুবা ইউনিয়ন এর সর্বস্তরের জনগণ।

Share with friend