সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

এ্যাডভোকেট এ.বি.এম সেলিম কে অতিরিক্ত পিপি হিসেবে নিয়োগ, খবরটিভি'র পক্ষ থেকে শুভেচ্ছা

খবরটিভি ডেস্কঃ

প্রকাশিত: সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

সাতক্ষীরা জেলা জজ কোর্টে অতিরিক্ত পিপি (সরকারি উকিল) হিসেবে নিয়োগ পেয়েছেন এ্যাডভোকেট এ.বি.এম সেলিম। তিনি একাধারে ভোমরা স্থলবন্দর প্রেসক্লাবের উপদেষ্টা, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সাতক্ষীরা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক, বিএনপি’র আইন সহায়তা সেল (নারী ও শিশু নির্যাতন) সাতক্ষীরা জেলা কমিটির সদস্য, জাতীয় দৈনিক “৭১ এর বাংলাদেশ”-এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি এবং খবরটিভি’র আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে খবরটিভি’র চেয়ারম্যান এস.এম মহসিন উদ্দিন সহ খবরটিভি পরিবার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

এই অর্জন তার সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রতিফলন বলেই বিবেচনা করছেন সংশ্লিষ্টরা।

Share with friend