বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

কালিগঞ্জে বিএনপির পাল্টাপাল্টি মিছিল অনুষ্ঠিত দেশীয় অস্ত্রসহ আটক ৪

কালিগঞ্জ প্রতিনিধিঃ

প্রকাশিত: বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

কালিগঞ্জে বিএনপির মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় নেতা ডাঃ মোঃ শহিদুল আলমের পক্ষে কালো পতাকা ও লাঠি মিছিল ত্রাস সৃষ্টি করেছে।বৃহস্পতিবার বিকেলে এ ঘটনাটি উপজেলার ফুলতলা মোড়ে ঘটেছে। বিএনপির মনোনয়ন পেয়ে আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দীনের নেতৃত্বে ধানেরশীষের গনমিছিল চলাকালে পরিস্থিতি সাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনী সতর্ক অবস্থানে থেকে গাড়ি তল্লাসি করে এসময়ে নলতা আজিজুর চেয়ারম্যানের সাথে আসা গাড়ি বহরে তল্লাসি চালিয়ে পৃথক ৪টি পিকআপসহ ৪জনকে আটক করে। আটককৃতরা হলেন দেবহাটা উপজেলার নওয়াপাড়ার শামিম হোসেন, আশাশুনির শোভনালীর বাটরার মামুন মোড়ল, নলতার কাশিবাটির আব্দুল মান্নান মোড়ল ও ভাড়াশিমলা ইউনিয়নের পূর্ব নারায়নপুর গ্রামের শুভঙ্কর কুমার ঘোষ। এ ঘটনায় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানের নিকট জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে বলেন কালিগঞ্জে বিএনপির দুই গ্রুপের মিছিল হয়েছে, তবে মুখোমুখি হয়নি। পরিবেশ শান্ত রাখতে আমরা স্বচেষ্ট ছিলাম। সেনাবাহিনী চারটি পিকআপ থানায় জমা দিয়েছে, তবে আটকের বিষয়টি জানানেই।


Share with friend