মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ১০ নং কুতুবা ইউনিয়ন জেলেদের চাল বন্টন নিয়ে অনিয়মের অভিযোগ

মোঃ শ্রাবনঃ

প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

কুতুবা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান নাজমুল আহসান জুবায়েদ মিয়ার বিরুদ্ধে অভিযোগ করেন স্থানীয় ভুক্তভোগী আমজনতা ও জেলে পরিবার।

ভুক্তভোগীরা বলেন, আজ ৭ দিন যাবৎ চাল দেই দিচ্ছি বলে ঘুরাচ্ছে স্থানীয় সূত্রে জানা গেছে একজন একাধিকবার চাল নিয়েছে অথচ আজ ৭দিন যাবৎ ঘুরছি। এ অভিযোগের সত্যতা যাঁচাই করার জন্য চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করলে তিনি বলেন ১৪০ বস্তা চাউলের হিসাবের মিল পাচ্ছি না। চেয়ারম্যান নাজমুল আহসান জুবায়েদ মিয়া আওয়ামী লীগের দোসর হিসেবে এলাকায় শালিশ বিচার সহ আরও অনেক অনিয়মের অভিযোগ রয়েছে স্থানীয়দের কাছে । ভুক্তভোগীরা বলেছেন এই চেয়ারম্যান বিগত ১৫ বছর সালিশ বিচারে অনিয়ম সহ আরও অনেক অপকর্মে লিপ্ত ছিলেন। চাল চুরি সহ বিভিন্ন শালিসি ও মাসের পর মাস ঘুরিয়ে অবৈধ পন্থায় হাতিয়ে নিতেন লক্ষ লক্ষ টাকা। ইউনিয়ন পরিষদের গরিবের বরাদ্দের চাল দিয়ে ভাত রান্না করে সে ভাত তার মাছের খাবার হিসেবে ঘেরে দিতেন। অনুসন্ধানে আরো জানাযায় গত ১৫ বছরে অসহায় মানুষদের জিম্মি করে মামলার হুমকি দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন এবং নিচ্ছেন। তিনি আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কোন কিছুর উপেক্ষা না করে মামলা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। ভুক্তভোগীরা ও  এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে তাদের একটাই চাওয়া চেয়ারম্যানের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিয়ে ইউনিয়নের মানুষকে মুক্ত করতে হবে।

Share with friend