বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

সাতক্ষীরা কালিগঞ্জের সাদপুরে জাঁকজমকপূর্ণভাবে শুরু হলো ‘এসপিএল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬

প্রভাষক মামুন বিল্লাহ - কালিগঞ্জঃ

প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘এসপিএল (SPL) টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’-এর তৃতীয় সিজন। টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করবে। সাদপুর ক্রীড়া পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (১৪ মে) ঐতিহ্যবাহী সাদপুর মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।খেলায় কৃষ্ণনগর ক্রিকেট একাদশ বনাম নলতা এস এম এন্টারপ্রাইজ একাদশ এর মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। 


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান বাপ্পি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮নং ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ডাঃ মোঃ আব্দুল কাদের। সাদপুর ক্রীড়া পরিষদের  মোঃ শরিফুল হাসান এর সঞ্চালনায় খেলার আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন মাসুম হোসেন ও আব্দুস সামাদ।

খেলায় টচে জয়লাভ করে  নলতা এসএম এন্টারপ্রাইজ ব্যাট করার সিদ্ধান্ত নেয় তারা নির্ধারিত ওভারে হারিয়ে ২০০৬ রান সংগ্রহ জবাবে কৃষ্ণনগর ক্রিকেট একাদশ সব কয়টি উইকেট হারিয়ে মাত্র ৮৫ রান করে অলআউট হয়ে যায়, উদ্বোধনী খেলায় জয়লাভ করে নলতা এস এম এন্টারপ্রাইজ ক্রিকেট একাদশ। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে নলটা এসএম এন্টারপ্রাইজের নিশীথ, সে ২৭ বলে চার উইকেট ও ব্যাটে ৩০ বলে  ৫৪ রান করে। 

এছাড়া খেলাটি ধারা বর্ণনায় জাতীয় ধারাভাষ্যকার  ইসমাইল হোসেন মিলন ও এম আর মোস্তাক, আয়োজিত এই ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মাঠজুড়ে ছিল দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ।


আগামীকাল খেলায় অংশগ্রহণ করবেন  সানজানাক্রিকেট একাডেমি শ্যামনগর বনাম ভাই ভাই ক্রিকেট সাদপুর।

Share with friend