রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

বিশ্বরেকর্ড গড়লেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্কঃ

প্রকাশিত: রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

রানের চাকা থামানো কিংবা ডেথ ওভারে বোলিং বাংলাদেশ ক্রিকেটে মোস্তাফিজুর রহমানের কোনো বিকল্প নেইপাওয়ার প্লে বা শুরুর দিকে ওভার কম করলেও শেষদিকে মোস্তাফিজের জন্য বরাদ্দ থাকে বোলিংকারণ একটাই ডট আদায় করার ক্ষমতা

আফগানিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বল হাতে সুবিধা করতে পারেননি মোস্তাফিজ৪ ওভারে ৪০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্যতবে এর মধ্যেও ৭টি ডট বল আদায় করে নেন তিনিএর মাধ্যমে একটি বিশ্বরেকর্ডও হয়ে গেল দ্য ফিজ’-এরআন্তর্জাতিক টিটোয়েন্টিতে সবচেয়ে বেশি ডট বল করার রেকর্ড এখন মোস্তাফিজের 

নিউজিল্যান্ডের টিম সাউদিকে পেছনে ফেলে বিশ্বরেকর্ড গড়েছেন মোস্তাফিজআন্তর্জাতিক টিটোয়েন্টিতে সাউদি মোট ১১৩৮টি ডট আদায় করেছেনযেখানে মোস্তাফিজের ডট দেওয়া বলের সংখ্যা ১১৪২সাউদি ১২৩ ইনিংসে ২৭৫৩ বল করে এই রেকর্ড করেছেনআর মোস্তাফিজ ১২০ ইনিংসে ২৬১৬টি ডেলিভারি করে ডটগুলো আদায় করেছেন 

ডট দেওয়ায় টি-টোয়েন্টিতে তিনে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানচারে ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ, পাঁচে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খানসাকিব ১২৫ ইনিংসে ২৭২০ বল করে ডট আদায় করেছেন ১০৭৮টিআদিল রশিদ ১২৬ ইনিংসে ২৭৫৬ বল করে ডট আদায় করেছেন ৯৮৮টি আর আফগান রশিদ খান ১০৫ ইনিংসে ২৪০৮ বল করে ডট আদায় করেছেন ৯৮৪টি

উইকেট শিকারে অবশ্য এই পাঁচজনের মধ্যে এগিয়ে রশিদ খান১৭৯ উইকেট শিকার করেছেন এই আফগান স্পিনারটি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকার দুইয়ে সাউদি১৬৪ উইকেট নিয়েছেন তিনিপরের স্থানগুলোতে মোস্তাফিজ (১৫১), সাকিব (১৪৮) ও আদিল (১৪১)

Share with friend