প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ধর্ম বিষয়ক সচিব ও তাড়াইল উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম-এর জ্যেষ্ঠ পুত্র ইঞ্জিনিয়ার মোঃ নাজমুল হাসান নাঈম (বি.এসসি., University of Dhaka) গবেষণা কার্যক্রমে অংশগ্রহণের উদ্দেশ্যে ২৭ ফেব্রুয়ারি রাত ১০টায় মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। তিনি University of Dhaka-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এর গবেষণার উদ্দেশ্যে যাচ্ছেন।
ইঞ্জিনিয়ার মোঃ নাজমুল হাসান নাঈম মেধা, অধ্যবসায় ও সততার মাধ্যমে ইতোমধ্যে সকলের কাছে প্রশংসা অর্জন করেছেন। জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে তাঁর এই গৌরবময় অর্জনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার নীতিনির্ধারক পরিষদের সদস্য মুহাম্মাদ মঞ্জুর হোসেন বলেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাঁর মেধা ও পরিশ্রম দেশের সুনাম আন্তর্জাতিক অঙ্গনে আরও উজ্জ্বল করবে এবং ভবিষ্যতে তিনি দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তাঁর বিদেশ যাত্রা শুভ, নিরাপদ ও সফল হোক—এই কামনা করি। সংস্থার পক্ষ থেকে তাঁর সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনায় সকলের কাছে আন্তরিক দোয়া প্রার্থনা করেছে।