মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুরের বাসন থানা জাতীয় শ্রমিক লীগের  উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার বিকেলে জাতীয় শ্রমিক লীগের বাসন থানা কার্যালয় শতাধিক বীর মুক্তিযোদ্ধা এবং প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়। বাসন থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুস সোবাহানের  সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা ইমান উদ্দিন। বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠসন্তান উল্লেখ করে। জাতীয় শ্রমিক লীগের বাসন থানা  সভাপতি আব্দুস সোবহান  বলেন, ‘আজকের এই দিনে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য, জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’ যারা দেশকে ভালোবাসে না, যারা দেশকে পাকিস্তান বানাতে চায়, তারাই বার বার ডিসেম্বর মাসকে কলঙ্কিত করতে চায়। অনুষ্ঠানে বাসন থানা মৎস লীগের  সভাপতি সুলতান আহমেদ মন্ডল সহ বীর মুক্তিযোদ্ধারগণ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত  ছিলেন।

Share with friend