শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ভারতীয় সেনাপ্রধানের

আন্তর্জাতিক ডেস্কঃ

প্রকাশিত: শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে ভারতদেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, পাকিস্তান যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ চালিয়ে যেতে থাকে, তবে তাদের ভৌগলিক অস্তিত্ব বিপন্ন হবে

রাজস্থানের অনুপগড়ের একটি সেনা পোস্টে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এবার ভারতীয় সেনারা কোনো সংযম দেখাবে নাইঙ্গিত দেন, ইসলামাবাদ যদি সন্ত্রাসবাদ বন্ধ না করে, তবে অপারেশন সিঁদুরর দ্বিতীয় ধাপ শুরু হতে পারে

জেনারেল দ্বিবেদী বলেন, অপারেশন সিঁদুর ১.-এ আমরা সংযম দেখিয়েছিলামকিন্তু এবার এমন কিছু করবো, যাতে পাকিস্তান ভাবতে বাধ্য হয়, তারা টিকে থাকতে চায় কি নাযদি টিকে থাকতে চায়, তবে অবশ্যই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে তিনি সৈন্যদেরও সতর্ক করে বলেন, প্রস্তুত থাকুনঈশ্বর চাইলে শিগগিরই আপনারা সুযোগ পাবেনশুভকামনা রইল

সেনাপ্রধানের এই বক্তব্যের আগে ভারতীয় বিমানবাহিনী প্রধান এপি সিং জানিয়েছিলেন, অপারেশন সিঁদুরে পাকিস্তানের চার থেকে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছেএর মধ্যে ছিল যুক্তরাষ্ট্রনির্মিত এফ-১৬ ও চীনা জেএফ-১৭ মডেলের যুদ্ধবিমান

চলতি বছরের ২২ এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেওই হামলায় ২৬ জন পর্যটক নিহত হনভারত অভিযোগ করে, পাকিস্তান সন্ত্রাসী হামলা চালাতে সহায়তা করেছেতবে পাকিস্তান এই অভিযোগ নাকচ করে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায়

এ নিয়ে উত্তেজনার একপর্যায়ে গত ৬ মে দিনগত রাতে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে (আজাদ কাশ্মীর) আকস্মিক বিমান হামলা চালায় ভারতযার নাম দেওয়া হয় অপারেশন সিঁদুরভারতের দাবি, আজাদ কাশ্মীরে সন্ত্রাসীদেরঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় তারা

ভারতের হামলার পর অপারেশস বুনিয়ানুন মারসুসনামে পাল্টা হামলা শুরু করে পাকিস্তানি বাহিনীএতে উভয় পক্ষই যুদ্ধবিমানের পাশাপাশি ড্রোন, ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ও সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়টানা কয়েকদিনের সংঘাতের পর ১০ মে যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত-পাকিস্তান

সংঘাতের মধ্যেই পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করে, ভারতের অপারেশন সিঁদুরেরএর জবাবে গত ৭ মে রাতে তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে, যার মধ্যে ফ্রান্সের তৈরি তিনটি রাফাল যুদ্ধবিমান, একটা রাশিয়ার তৈরি মিগ-২৯ ও একটি এসইউ-৩০ রয়েছে

সংঘাতের পর পাকিস্তান দাবি করেছিল, সংঘর্ষ চলাকালে তারা ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করে, যার মধ্যে ফরাসি রাফালও রয়েছেভারত কিছু ক্ষতির কথা স্বীকার করলেও ছয়টি যুদ্ধবিমান হারানোর দাবি অস্বীকার করে

সূত্র: এনডিটিভি, রয়টার্স


Share with friend