প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
সচিবালয়ে অগ্নিকাণ্ড নাশকতা নাকি দুর্ঘটনা সেটি তদন্তের পর বলা যাবে। এখনই কোনো কিছু বলার সুযোগ নেই, তদন্ত চলছে’।শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে তদন্ত কমিটির সদস্যসচিব হিসেবে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এসব কথা বলেন।এ সময় তিনি বলেন, ‘অগ্নিকাণ্ড নাশকতা নাকি দুর্ঘটনা এ বিষয়ে এখনই মন্তব্য করার মতো অবস্থা হয়নি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়গুলো পর্যবেক্ষণ করছি। তদন্ত সাপেক্ষে বাকি কথা বলা যাবে।’এদিকে সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে আগের ৭ সদস্যের তদন্ত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এ কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্যসচিব করা হয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে।এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- পুলিশ মহাপরিদর্শক শেখ বাহারুল আলম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হামিদুর রহমান খান, সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রাসেল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. তানভীর মনজুর, কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইয়াছির আরাফাত খান এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ইয়াসির আরাফাত।