রাজধানীর গুরুত্বপূর্ণ ধোলাইপাড় মোড় এলাকাটি প্রতিদিন ভয়াবহ যানজটে স্থবির হয়ে পড়ছে। স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অভিযোগ, ট্রাফিক সার্জেন্টদের দায়িত্বে গাফিলতি ও সমন্বয়হীনতার কারণেই এই অবস্থার সৃষ্টি হচ্ছে।
জানা গেছে,যাত্রাবাড়ী,শনিরআখড়া ও গুলিস্থানের সংযোগস্থলে অবস্থিত এই মোড়টি সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে সবচেয়ে বেশি ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময় ট্রাফিক পুলিশ মোড়ে উপস্থিত থাকলেও সক্রিয়ভাবে যানবাহন নিয়ন্ত্রণে দেখা যায় না, ফলে বাস, সিএনজি, রিকশা ও প্রাইভেট কারগুলো এলোমেলোভাবে চলাচল করে এবং একাধিক লেনে আটকে পড়ে পুরো সড়ক।
দক্ষিণ বঙ্গের প্রায় ৩০ টি জেলার প্রানকেন্দ্র ধোলাইপাড় মোড়। এই মোড়ে সবসময় যানবাহনের দীর্ঘ জ্যামজট লেগেই থাকে। দীর্ঘ জ্যামজটের মূল কারণ হলো ট্রাফিকদের দ্বায়িত্ব অবহেলায়। যাত্রাবাড়ী চৌরাস্তা হতে ধোলাইপাড় মোড় পর্যন্ত এই দীর্ঘ জ্যামের কারন হলো, বিভিন্ন ব্যানারের গাড়িগুলো রাস্তার পাশে পার্কিং করে যাত্রী উঠানো হয়। এই সব কিছুর মূলে রয়েছে ট্রাফিকের কিছু সার্জেন্ট।
সরোজমিনে গিয়ে দেখা যায় যে, গাড়ি গুলোতে যাত্রী উঠানোর জন্য প্রতিটি গাড়ি সারিবদ্ধ ভাবে ১০ থেকে ১৫ মিনিট বসে থাকে। সার্জেন্ট গুলো দেখেও না দেখার ভান করে। তারা বিভিন্ন গাড়ি থেকে ও পরিবহন মালিকদের থেকে মাসোয়ারা পেয়ে দেখেও না দেখার ভান করে চুপ করে থাকে, যাতে করে গাড়িগুলো থামিয়ে রেখে যাত্রী উঠাতে পারে। এই জন্য তাদেরকে মাসিক মাসোহারা দিয়ে থাকে পরিবহন মালিকেরা। এছাড়াও সার্জেন্ট গুলো দ্বায়িত্ব অবহেলায় চরম বাস্তব চিত্র সর্বদা প্রদর্শিত হচ্ছে। ট্রাফিক ডিসি মহোদয় যে দ্বায়িত্বের প্রতি উদাত্ত্ব আহ্বান করেছিলেন সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে কিছু সার্জেন্ট। এই রকম সার্জেন্টের দায়িত্ব অবহেলা হলে কখনোই যাত্রী ও সাধারণ মানুষের কল্যানময় হবে না।