সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ১নং ওয়ার্ড খানজিয়া সেহারা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য সংবর্ধনা, সচেতনতামূলক আলোচনা সভা এবং মাদক ও নারী-শিশু পাচার প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। গত ১৪ই মে বৃহস্পতিবার বিকাল ৫টায় খানজিয়া মসজিদ মোড়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।বাংলাদেশ জামায়াতে ইসলামী নলতা ইউনিয়ন শাখার আমীর মাস্টার আকবর হোসেনের সভাপতিত্বে এবং জামায়াত নেতা মাওলানা মমিনুর রহমান মোহরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য মুফতি মুহাদ্দিস মাওলানা রবিউল বাশার (এমপি)।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি শহিদুল ইসলাম ঢালী এবং জামায়াত নেতা মাওলানা আশরাফ হোসেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নলতা ইউনিয়ন শাখার সেক্রেটারি কাজী হাবিবুল্লাহ, শ্রমিক নেতা রেজাউল ইসলাম এবং শ্রমিক নেতা শাহজাহান সিরাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।আলোচনা সভা শেষে নলতা ইউনিয়ন এলাকায় সামাজিক অপরাধ ও চোরাচালান রোধে একটি বিশেষ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মোঃ শফিকুল ইসলামকে আহ্বায়ক এবং সেলিম হোসেনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট ‘মাদক, নারী ও শিশু পাচার প্রতিরোধ আহ্বায়ক কমিটি’ ঘোষণা করেন প্রধান অতিথি এমপি মাওলানা রবিউল বাশার। নবগঠিত এই কমিটি এলাকায় মাদক নির্মূল ও পাচার চক্রের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।