নিরাপদ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার সাথে সরাসরি যুক্ত হতে খবরটিভি’র প্রধান উপদেষ্টা ও জনপ্রিয় চিকিৎসক ডা. মেরাজুল আলম একটি আন্তর্জাতিক চিকিৎসা প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আজ রাত ৮ টার ফ্লাইটে ফিলিপাইনে যাচ্ছেন।
এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে তিনি আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও উন্নত চিকিৎসা ব্যবস্থাপনার ওপর দক্ষতা অর্জন করবেন। দেশের চিকিৎসা খাতে এটি একটি ইতিবাচক সংযোজন হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
খবরটিভি পরিবারের পক্ষ থেকে ডা. মেরাজুল আলমকে শুভেচ্ছা ও সফলতার জন্য শুভকামনা জানানো হয়েছে।
ডা. মেরাজুল আলম দেশবাসীর উদ্দেশ্যে বলেন, “আমি যেন সুস্থভাবে প্রশিক্ষণ শেষ করে আমার মাতৃভূমিতে ফিরতে পারি, এবং এই অভিজ্ঞতা দেশের মানুষের কল্যাণে কাজে লাগাতে পারি—এই দোয়া চাই।”
জনপ্রিয় চিকিৎসক ডা. মেরাজুল আলম ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ (রায়েরবাগ), ল্যাবএইড হাসপাতাল (দয়াগঞ্জ শাখা), পপুলার ডায়াগনস্টিক সেন্টার (যাত্রাবাড়ী) ও ইসলামিয়া জেনারেল হাসপাতাল (সায়দাবাদ)-এ নিয়মিত রোগী দেখতেন।
প্রশিক্ষণকালীন সময়ে তার চিকিৎসাসেবা ব্যাহত হতে পারে বলে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।